প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2026 ইং
কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগষ্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস"২০২৬ পালন

কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগষ্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস"২০২৬ পালন
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট দুপুর ১ টায় কালিয়া উপজেলা পরিষদ হল রুমে ০৫ আগষ্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস"২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম।
উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, কৃষি অফিসার কৃষি বিদ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার মোঃ রফিক, আই সি টি অফিসার প্রস্ফুট মন্ডল, একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোঃ ইসহাক আলী, আনসার ভিডিপির অফিসার নজরুল ইসলাম, শিক্ষক মিল্টন শেখ, নড়াগাতী থানা বি এন পি র সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, কালিয়া উপজেলা জামায়াতে ইসলামী দলের আমির মাওলানা তরিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নওশের আলী বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ সকল দপ্তরের কর্মকর্তা ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা বক্তৃতা দান কালে বক্তাগন বলেন জুলাই আগষ্টের চেতনা কে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলা সকল দেশ প্রেমিক নাগরিকদের দায়িত্ব। অতীত থেকে শিক্ষা নিতে হবে তবেই একটি দেশ গঠনের পথ সুগম হবে।
দিবসটি পালন উপলক্ষে কালিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
৬.৮.২০২৬
০১৭১২৫৫০১৬৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আগামীর বাংলা